একটি প্রোগ্রামিং ভাষা শেখা অনেকটা নতুন একটি ভাষা শেখার মতই। ভাষার যেমন ব্যাকরণ আছে তেমনি প্রোগ্রামিং এর ও। একটি নতুন ভাষা শেখার জন্য যেমন ওই ভাষার ব্যাকরণ, গঠন, প্রকাশভঙ্গী এসব জানতে হয় তেমনিভাবেই সি শেখার জন্য ও সি এর বিভিন্ন নিয়মকানুনগুলো জানতে হবে।
আমার মতে শেখার জন্য বইয়ের কোনো বিকল্প নেই। অনেকেই আছে যারা অনলাইনে শেখার কথা বলে, আমার মতে সবচেয়ে ভালো হয় যদি একটি বই এবং কম্পিউটার নিয়ে বসে যাওয়া যায়। নিজে নিজে চেস্টা করে করে শেখা অনেক বেসি কার্যকর প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে। আমি নিজে যেসব বই পছন্দ করি সেগুলোর নামগুলো আমি আজকে বলি। বলার আগে অবস্যই বলে রাখি এগুলো আমার নিজের ভালোলাগা বই, আপনাদের ভাল লাগতেও পাএর নাও পারে, তবে ভালো লাগুক বা না লাগুক আশা করি আপনারা ও আপনাদের পছন্দের বা বিশেষ কাজে আসে এমন বইগুলোর নাম বলে আমাকে সাহায্য করবেন।
বইয়ের কথা বলতে গেলে প্রথমে আসে “ANSI C by E. BALAGURUSAMY” বইটির কথা। বইটিকে মোটামুটি আমাদের বিশ্ববিদ্যালয়ের সি এর পাঠ্যবই বলা যায়। এই বইটি আমি নিজেও অনেক পড়েছি, তবে সত্যি বলতে কি আমার অত বেশি ভালো লাগে নি বইটি। তবে অনেক থিওরি আর বর্ননা আছে বইটিতে যেগুলো সি শেখার জন্য খুবই সহায়ক।
এরপর যে বইটি এটি সি এর জন্য সম্ভবত সবচেয়ে জনপ্রিয় বই। “TEACH YOURSELF C by HEBERT SCHILDT” । সি শখার জন্য এর চাইতে ভালো কোনো বই হতে পারে না। বইটির উদাহরন গুলো, আর অনুশীলণীর কোডগুলো করেই যে কেউ দক্ষ প্রোগ্রামার হতে পারে বলে আমার বিশ্বাস। আমার খুবই পছন্দের বই এটি।
তিন নম্বরে আমি যে বইটির কথা বলব সেটি আসলে ব্যক্তিগত ভাবে আমার সবচেয়ে বেশি পছন্দের। “LET US C by YASHAVANT KANETKAR” আমি সবচেয়ে বেশি পড়েছি এই বইটি। বইটি পড়তে গেলে অন্য বইতে যেটিকে কঠিন মনে হয়েছে এখানে সেটিকে অনেক সহজ মনে হয়েছে, হয়ত লেখকের সাবলিল বর্ননাভঙ্গীর জন্যই। বইটিতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং অন্য বইগুলোতে কম গুরুত্ব দেয়া কিছু বিষয়ের বর্নণাও এত সুন্দর করে গুছিয়ে দেয়া আছে যে ভালো না লেগে পারা যায় না।
সি এর উপর আমার পড়াশোনা এই তিনটি বইয়ের মধ্যেই ঘুরে বেড়িয়েছে। আরো অনেক বই অবশ্য আছে “SCHAUM’s SERIES” এর একটি বই আছে এটিও ভালো, এছাড়া অনেকেই বাংলা বই ও পড়তে দেখেছি, তবে আমি বাংলা বইগুলো বেশি পড়ে দেখিনি, তাই কোনটি ভালো তা সঠিকভাবে বলতে পারব না। বইগুলোর ডাউনলোড লিঙ্ক আমার কাছে নেই কারণ আমি মুল বই বা হার্ড কপি থেকে পড়েছি। তবে কানেতকারের বইটি এখানে পাওয়া যায়। আমার কাছে অবস্য সফট কপির চাইতে হার্ড কপিই বেসি ভালো লাগে।
যাই হোক আজকের লিখা এই পর্যন্তই রাখি। আস্তে আস্তে আমরা সি এর আরো ভেতরে যাওয়ার চেস্টা করব। সবাই ভালো থাকবেন।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এই সুন্দর পোস্টটির জন্য। আমার খুবই ভাল লেগেছে।
দয়া করে JAVA, html কিংবা php এর জন্য এরকম কোন পোস্ট দিলে আমার মনে হয় আরো উপকারি হবে।
ভাল হচ্ছে, চালিয়ে যান।
Pingback: সি কম্পাইলার ও আইডিই ইন্সটল | ACMSolver - Bangla
Most of the times i visit a blog I see that the construction is poor and the writting bad.On the other hand,I could honestly say that you writting is decent and your website solid.
Thanks For your Comment. Keep Visitng my blog…
I have just completed the book ‘Programming in ANSI C’ by E. Balagurusamy. I would say it’s a nice book to start with.
এই বইটা বেশিরভাগ ইউনিভার্সিটিতে মূল বই হিসেবে ব্যাবহার করা হয়। আমিও পড়েছি। বইটা মোটামুটি সবার জন্য উপযুক্ত।
ভাল লাগলো জেনে। (y)
ভাইয়া, আমি একটা সমস্যার সমাধান করতে পারছিনা। দয়া করে একটু হেল্পান। প্লিজ। আমি মুলত কোড ব্লক্স ইউজ করি। কিন্তু গ্রাফিক্স এক কাজ করতে পারিনা । আর টারবো ইউজ করতে ভাল লাগেনা। আমি অন্য কোন আইডীই ব্যবহার করতে চাচ্ছি গ্রাফিক্স ব্যবহার করার জন্যে। কিন্তু কোন ভাবেই সফল হতে পারছিনা। এমনকি টারবো ব্যবহার করেও না। এরর দেখায়। একটি ভাল ide এর ডাউনলোদ লিঙ্ক অথবা নাম বলেন যেটা দিয়ে graphics.h এর কাজ সহজেই করা যাই। আর আমি initgraph(&a,&b,”c:\\tc3\\bgi”) এর পরিবরতে আমি নতুন ide তে কি লিখব? দয়া করে একটু জানাবেন।
আর একটা ব্যপার initgraph(&a,&b,”c:\\tc3\\bgi”) এই লাইনটা তে কম্পাইল করার সময় এরর দিচ্ছে না কিন্তু রান করার সময় এরর দিচ্ছে কেন?
graphics.h ব্যবহার করতে হলে টার্বোসি ই ব্যবহার করতে হবে। সি এর ভাল গ্রাফিক্স লাইব্রেরি আমার আর জানা নেই। initgraph(&a,&b,”c:\\tc3\\bgi”) এটার কি সমস্যা তো বলতে পারছি না। তবে টিসি অবশ্যই সি ড্রাইভে ইনস্টল করা থাকতে হবে। মানটী tc ফোল্ডারটা থাকবে c:\\tc লোকেশনে। আর bgi ফোল্ডারটা কি tc ফোল্ডারের ভেতরে নাকি tc3 ফোল্ডারের ভেতরে ? লোকেশনটা সঠিক হতে হবে।