সি প্রোগ্রামিং শুরু করার পর থেকে বিভিন্ন আই ডি ই ব্যাবহার করেছি। সবার আগে যেটা করেছি সেটি হল টিসি। যদিও অনেক অনেক দিন আগেই এই কম্পিলার ও আইডিই বিলুপ্ত হয়ে গেছে তবুও, কেন যানি না আমাদের বিশ্ববিদ্যালয় এখনও ছাত্রদেরকে এটা ব্যবহার করতে বলে, অবশ্য নতুনদের জন্য খারাপ না। এর কিছুদিন পরে পরিচয় হল মাইক্রোসফট এর ভিস্যুয়াল স্টুডিও এর সাথে তাও ২০০৬ ভার্সন। অনেকদিন কাজ করতে করতে টিসি এর নীল মনিটরের প্রেমে পড়ে গিয়েছিলাম, তাই ভিস্যুয়াল স্টুডিও কেমন যেন অচেনা মনে হচ্ছিল প্রথম দিকে। পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেল।
আরও পরে লিনাক্স ব্যাবহারের দিকে ঝুকলাম এবং অবাক হতে থাকলাম দেখে যে আইডিই এবং কম্পাইলার এর জগথ কত সমৃদ্ধ।এর বেশ কিছুর ইউন্ডোজ ভার্শন ও আছে, বলা চলে সবগুলোর ই আছে। আমি নিজে সবচেয়ে অবাক হয়েছি উইন্ডোজের জন্য জিনি আইডিই দেখে। মাত্র ৮ মেগাবাইটের এই আইডিই তে এইচটিএমএল থেকে শুরু করে সি,সি প্লাস প্লাস,জাভা এমনকি পাইথন পর্যন্ত সব কিছুই লিখা যায়, আবার এই কম্পাইলার কোড অ্যাসিস্ট ও করে। জিনি আইডিই ব্যাবহারের জন্য মিনজিডব্লিউ কম্পাইলার ব্যাবহার করা সবচেয়ে সুবিধার। মিনজিডব্লিউ হচ্ছে মিনিমালিস্ট জিএনিউ ফর উইন্ডোজ। উইন্ডোজে প্রথমবার জিনি আর মিনজিডব্লিউ ইন্সটল করতে অনেক বেগ পেতে হয়েছিল, যদিও কাজটা অনেক সহজ ছিল। যাই হোক সারিম আমার সব বোকা বোকা প্রশ্ন অনেক লম্বা সময় ধরে উত্তর দিয়ে এবং আমাকে বাড়তি ঝাড়ি দিয়ে সব ঠিকমতই করিয়ে নিয়েছিলো। সে কথা পরে বলব।
আগে কাজের কথাগুলো বলে নিই।
জিনি ডাউনলোড করে নিন এখান থেকে।
মিনজিওডব্লিউ ডাউনলোড করুন এখান থেকে।
এরপর ইন্সটলের পালা। প্রথমে মিনজিডব্লিউ ইন্সটল শুরু করুন। দেখুন সি, সি প্লাস প্লাস,জাভা এসব আলাদা আলাদা ভাবে সিলেক্ট করা যাবে। আপাতত সি আর সি প্লাস প্লাস সিলেক্ট করুন।ডাউনলোড হয়ে ইন্সটল হয়ে গেলে (ইন্সটল অবস্যই C:\MinGW লোকেশনে হতে হবে ) যে কাজটি করতে হবে আমার জন্য সেটি একটু জটিল হয়ে গিয়েছিল। সেটি হল এনভার্নমেন্ট ভেরিয়্যাবল এ মিনজিডব্লিউ এর পাথ ভেরিয়্যাবলটি অ্যাড করা। এটি করার জন্য
Right click on My computer>properties>Advanced System Settings>Environment Variables>
এখানের system variables এর মধ্যে Path নামের যে এন্ট্রি টি আছে সেটিতে ডবল ক্লিক করুন variable value এর ঘরে আগে যা ছিলো তার পর লিখুন ;c:\mingw\bin
এটি লিখা হয়ে গেলে আপনার মিনজিডব্লিউ তৈরি হয়ে গেল বলা চলে। এরপর জিনি ইন্সটল করে নিন। নতুন একটি ডকুমেন্ট নিন। নিচের কোডটি লিখুন।
#include<stdio.h>
int main()
{
printf("This is my first c program using geany and minGW \n");
return 0;
}
লিখে ফাইলটিকে সেভ করুন। এক্সটেনশন হিসেবে দিন .c কারণ এটি সি ফাইল। এরপর জিনির Build মেনু থেকে set builf commands সিলেক্ট করুন । এখানে compile ও build অপশন দুটো নিচের ছবির মত লিখুন।
F9 বাটন চাপলে প্রোগ্রামটি কম্পাইল হবে , F5 চাপলে রান হবে।
একইভাবে সি প্লাস প্লাস প্রোগ্রামের জন্য লিখুন
#include<iostream>
using namespace std;
int main()
{
Cout<<<"This is my first c++ program using geany and minGW \n";
Return 0;
}
লিখে ফাইলটিকে সেভ করুন। এক্সটেনশন হিসেবে দিন .cpp কারণ এটি সি প্লাস প্লাস ফাইল। এরপর জিনির Build মেনু থেকে set builf commands সিলেক্ট করুন । এখানে compile ও build অপশন দুটো নিচের ছবির মত লিখুন।
F9 বাটন চাপলে প্রোগ্রামটি কম্পাইল হবে , F5 চাপলে রান হবে।
আইডিই ও কম্পাইলার এর কথা বললাম। আরো অনেক আইডিই আছে, সেগুলো ও অনেক ভালো, তবে জিনি হালকা বলে আমার একটু বেশি ভাল লেগেছে এই যা। আপনারা ও আপনাদের পছন্দের আইডিইর কথা আমাকে জানাতে পারেন।
ধন্যবাদ সবাইকে।

পোস্টটা এতদিন কেন জানি চোখে পড়ে নাই :p
দারুণ কাজের পোস্ট, তবে MingW খুঁজে পেতে ইনস্টল করতে একটু ঘাটাঘাটি করতে হয়েছে। সেটা এখানে বিশদভাবে লিখলে আরো ভাল হত
হুম…. লিখাটা অনেক আগের। নতুন করে লিখা লাগবে আরেকটা