উইন্ডোজ লিনাক্স ডুয়েল বুট থেকে লিনাক্স আনইন্সটল করুন উইন্ডোজ অক্ষত রেখে

আমাদের অনেকের পিসিতেই উইন্ডোজ লিনাক্স ডুয়েল বুট আছে। লিনাক্স অপছন্দ হওয়া বা লিনাক্স এর বিভিন্ন অপশন নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে অনেকেই লিনাক্স নিয়ে বিপত্তিতে পড়েন। প্রয়োজন হয় লিনাক্স রিমুভ করার। আবার লিনাক্স পার্টিশন রিমুভ করে দেবার পর পিসি ইউন্ডোজ এ বুট করে না দেখে অনেকেই ভাবেন তাদের উইন্ডোজ নস্ট হয়ে গেছে। এবং এটা ভেবে আবার উইন্ডোজ সেটাপ দিতে বসেন। আসলে লিনাক্স এর পার্টিশন রিমুভ করে দিলেও উইন্ডোজ অক্ষতই থাকে শুধুমাত্র কম্পিউটার বুঝে  না ওখান থেকে বুট করতে হবে। আসুন দেখি কম্পিউটারকে কিভাবে বোঝানো যায়।

১.লিনাক্স রিমুভ করার আগে উইন্ডোজের ইন্সটলেশন ডিস্ক টি খুজে নিন।
২.এক্সপি বা উইন্ডোজে  বুট করুন।
৩.my computer এ রাইট ক্লিক করে manage এ যান। তার পর storage ক্লিক করুন disk management এ ক্লিক করুন।  (একই কাজ করতে পারেন এভাবে Start>>control panel>>administrative tools>>computer management>>storage>>disk management)
৪.এখান থেকে যে যে পার্টিশনে লিনাক্স আছে সেগুলো ডিলিট করে দিন।
৫.এবার উইন্ডোজের ইন্সটলেশন ডিস্কটি সিডি ড্রাইভে ঢোকান এবং কম্পিউটার রিস্টার্ট করান।
৬.সেটাপ স্ক্রিন আসলে সেখান থেকে repair সিলেক্ট করুন।
৭.উইন্ডোজ যে ড্রাইভে আছে সেটি সিলেক্ট করুন।
৮.এবার এই কমান্ডগুলো দিন

fixmbr

লিখে এন্টার দিন। কিছু ওয়ার্নিং আসবে। আপনি Y চেপে (কনফার্মেশনের জন্য ) আবার এন্টার দিন।

৯. এরপর লিখুন

fixboot

এবার ও কিছু ওয়ার্নিং আসবে। আবার Y চেপে এন্টার দিন।

১০.কম্পিউটার রিস্টার্ট করুন। দেখুন আপনার আগের উইন্ডোজেই বুট করেছে।

6 thoughts on “উইন্ডোজ লিনাক্স ডুয়েল বুট থেকে লিনাক্স আনইন্সটল করুন উইন্ডোজ অক্ষত রেখে

  1. আমি ব্যাক্তিগতভাবে উইন্ডোজের ডিস্ক ম্যানেজমেন্ট ব্যবহার করতে অনুৎসাহিত করে থাকি। অভিজ্ঞতা থেকে বলছি, একটা ext3 পার্টিশন মুছতে গিয়ে পরের সবগুলো পার্টিশন মুছে দিয়েছে এরকম ঘটনাও ঘটেছে।

    • আমার কখনো হয়নি অবস্য এমনটা। তবে সাবধানতার বিকল্প নেই। ডিফল্টটার কথা বললাম যাতে যাদের পার্টিশন ম্যানেজমেন্ট সফটওয়্যার নেই তাদের ডাউনলোডের ঝামেলায় না যেতে হয়। তবে আমি নিজে এটা ব্যাবহার করতে পছন্দ করি। ফ্রি আর সহজ ইন্টারফেস।

  2. সিয়াম ভাইয়ের সাথে একমত। সিয়াম ভাই আপনিও উইন্ডোজের ডিক্স ম্যনেজার ইউস করে চিপায় পড়ছিলেন নাকি ? ২৫০ জিবির হার্ডডিস্ক ২-৩ টেরা বাইট বানিয়ে দিয়ে উইন্ডোজের ডিস্ক ম্যানেজার এর জুড়ি মেলা ভার।

  3. Rased vai,
    Ekta sotti kotha boli please mind korben na…………….
    Apni jodi Banglay kisu boi likhen 1000000 % sure maket e #1 hoye jaben insaallah…………….

    SO MUCH USER FRIENDLY WRITING………
    Thanks a lot….
    keep it up bro….
    ======khalid

Leave a Reply