আবার আর্টসেল ! অনেক অনেক অপেক্ষার পর আবার আসছে আর্টসেল। বিশ্বকাপ কে সামনে রেখে আর্টসেল বানিয়েছে তাদের নতুন একটি গান, হুঙ্কারের অপেক্ষায়। আমি নিজে আর্টসেলের ফ্যান। গানটিও বেশ ভালোই লাগল। যথারীতি একটি রক ট্র্যাক। এখনো যদিও ফাইনাল ভার্শন ছাড়া হয়নি, রেডিওতে গানটি শোনা যাচ্ছে। সম্ভবত পনের তারিখের দিকে গানটি পাওয়া যাবে। তার আগেই একবার শুনেই দেখুন কেমন লাগে ! নিচে লিরিক দিলাম। আর ডাউনলোড লিঙ্ক ও।
গর্জে উঠো বাংলাদেশ!
চেয়ে আছে পৃথিবী
জেগে আছে কোটি চোখ
থমকে আছে চারপাশ
করতালির অপেক্ষায়
এই সময় সেই সময়
চেতনার এই ক্ষণে
আকাশ বাতাস জেনে গেছে
হুঙ্কারের অপেক্ষায়!
আমার শিরায় জ্বলে আগুন
রুদ্ধশ্বাসে পুড়তে চাই
আমার চোখে ঝড়ো মিছিল
স্লোগানে বদ্ধ উপমায়।
দীর্ঘ যুগের জমানো সাধ
জমে আছে আমারি গায়
আমার স্বত্তা চিৎকার করে
জাগবে সারা বিশ্বময়।
জ্বেলে দাও জ্বেলে দাও
আলোর ছটা…
জ্বেলে দাও জ্বেলে দাও জ্বেলে দাও…
চেয়ে আছে পৃথিবী
জেগে আছে কোটি চোখ
থমকে আছে চারপাশ
করতালির অপেক্ষায়
এই সময় সেই সময়
চেতনার এই ক্ষণে
আকাশ বাতাস জেনে গেছে
হুঙ্কারের অপেক্ষায়!
উড়ে যাক দমকা হাওয়ায়
দুঃখ ক্ষরা যন্ত্রণা
জেগে উঠুক আমার দেশ
লাল সবুজের পতাকায়…
চমকে উঠুক পৃথিবী আজ
চমকে উঠুক স্বপ্নরা…
জ্বেলে দাও জ্বেলে দাও
আলোর ছটা…
জ্বেলে দাও জ্বেলে দাও জ্বেলে দাও…
চেয়ে আছে পৃথিবী
জেগে আছে কোটি চোখ
থমকে আছে চারপাশ
করতালির অপেক্ষায়
এই সময় সেই সময়
চেতনার এই ক্ষণে
আকাশ বাতাস জেনে গেছে
হুঙ্কারের অপেক্ষায়!
বরাবরের ভুল বাড়িয়ে
অনেক সময় ডুড়েছি
আমার দিকে নির্দেশ করে
অনেক কথাই শুনেছি
আমার দেশে আমার মানুষ
থেমে যেতে আসেনি
সূর্য যখন হাতের মুঠোয়
তোমরা কি তা দেখোনি?
চেয়ে আছে পৃথিবী
জেগে আছে কোটি চোখ
থমকে আছে চারপাশ
করতালির অপেক্ষায়…
এই সময় সেই সময়
চেতনার এই ক্ষণে
আকাশ বাতাস জেনে গেছে
হুঙ্কারের অপেক্ষায়…
বরাবরের মতো অসাধারন । অরিজিনাল গানটা পাইলে লিন্ক দিও
অবশ্যই ভাইয়া ! দেব। আর্টসেলের গান বলে কথা
joss lagse
থ্যাঙ্কস !
khub valo hoycha