গত লিখায় লিনাক্স, ব্যাশ, শেল এসব নিয়ে বলেছিলাম। মূল প্রোগ্রামিং অংশে যাবার আগে এটি একটি প্রস্তুতিমূলক পোস্ট। এই লিখায় মূলত আমরা টার্মিনালের সাথেই পরিচিত হব।
গত লিখা পড়ে থাকলে নিশ্চয়ই বুঝে গিয়েছেন শেল প্রোগ্রামিং লিনাক্স এ করতে হবে। যে কোন লিনাক্স হলেই চলবে। আমি ওপেনস্যুসে ব্যবহার করি বেশিরভাগ সময়। উবুন্টু, ফেডোরা, ডেবিয়ান, রেডহ্যাট বা যে কোন লিনাক্স ডিস্ট্রো যেটি আপনার পছন্দ সেটি হলেই চলবে। শেল প্রোগ্রামিং করতে হয় টার্মিনাল এ বা কমান্ড প্রম্পট এ। অতএব আপনার পছন্দের ডিস্ট্রোতে কিভাবে টার্মিনাল খুলতে হয় সেটিও জানতে হবে ( টার্মিনাল এক এক ডিস্ট্রোতে এক এক ভাবে খোলা লাগে। উবুন্টুতে Ctrl+Alt+T দিলেই খুলে যায়। কোনটায় ডেস্কটপে রাইট ক্লিক করলে পাওয়া যায়.. লিনাক্স ডিস্ট্রো আল্লাহর রহমতে শতাধিক ( ১৩০ এর বেশি হবার কথা) কোনটায় টার্মিনাল কোথায় পাওয়া যায়, সেটা নিজ দায়িত্বে জেনে নিতে পারেন
) ।
Continue reading →