ব্যাশ ওশেল স্ক্রিপ্টিং (পর্বঃ চার) ~ হ্যালো ওয়ার্ল্ড !

আজকে আমরা আমাদের প্রথম স্ক্রিপ্ট টি লিখব এবং সাথে সাথে স্ক্রিপ্ট লিখা ও রান করানোর জন্য প্রয়োজনীয় কমান্ড গুলো সম্পর্কে জানব।

স্ক্রিপ্ট লিখার জন্য আপনাকে একটি টেক্সট এডিটর ব্যবহার করতে হবে। যে কোন কমান্ড লাইন এডিটর, ( যেমন vi, emacs, nano, pico ) অথবা অন্য যে কোন এডিটর ( gedit, kwrite, geany, sublime text যেটি আপনার পিসিতে থাকে ) ব্যবহার করতে পারেন।

একটি স্ক্রিপ্ট ফাইলের প্রথম লাইনটি হবে আপনার ব্যাশ কমান্ড এর অ্যাড্রেস। সাধারনত এটি হল

#!/bin/bash

এটি প্রায় সব সময়েই কাজ করার কথা, যদি না করে তাহলে আপনার সিস্টেমে ব্যাশ এর অ্যাড্রেস জানতে কমান্ড লাইনে লিখুন

$whereis bash

স্ক্রিপ্ট টি রান করাতে হলে এটির পারমিশন পাল্টাতে হবে। ফাইলটি অবস্যই এক্সিকিউটেবল হতে হবে। ফাইলটিকে এক্সিকিউটেবল করার কমান্ড হল

$chmod +x (shell script filename)

এবং স্ক্রিপ্ট টি রান করাতে হলে, এক্সিকিউটেবল করার পরে কমান্ড লাইনে লিখতে হবে

$./name_of_the_script

আসুন তাহলে আমরা আমাদের প্রথম স্ক্রিপ্টটি লিখি। আপনার পছন্দমত টেক্সট এডিটর খুলে লিখুন

#!/bin/bash
echo "Hello, world."

ফাইলটিকে যে কোন নাম দিয়ে সেভ করুন। ফাইল এক্সটেনশন হবে .sh (এক্সটেনশন না দিলেও চলার কথা) মনে করুন আমি নাম দিলাম hello.sh ।
ফাইল সেভ করা হয়ে গেলে টার্মিনাল থেকে এটিকে এক্সিকিউটেবল করুন।

$chmod +x hello.sh

এবার ফাইলটি রান করান

$./hello.sh
Hello, world.

এভাবেই একটি স্ক্রিপ্ট লিখা ও রান করানো হয়। আজকে এটুকুই থাক। ব্যাশ ওশেল স্ক্রিপ্টিং এর পরের পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ।

~~~~~
ব্যাশ ও শেল প্রোগ্রামিং এর অন্যান্য লিখাগুলো পাবেন এখানে

2 thoughts on “ব্যাশ ওশেল স্ক্রিপ্টিং (পর্বঃ চার) ~ হ্যালো ওয়ার্ল্ড !

  1. if we write chmod 744 hello.sh then it will also be a executable file.
    here 7 for owner in binary 111 means( read ,write, execute)
    next 4 for group user in binary 100 means(read)
    next 4 for other user in binary 100 means (read).
    And by default all file in unix is in 644 mode

Leave a Reply