আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন কেন খুব কম মানুষ লিনাক্স ব্যাবহার করে? যে সকল সুবিধা ম্যাক বা উইন্ডোজে পাওয়া যায় তার সব এবং অবস্যই সবই লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমগুলোতে পাওয়া যায়। এবং ম্যাক বা উইন্ডোজের জন্য যে পরিমান অর্থ ব্যায় করতে হয় তা শুনলে যে মানুষটি প্রথম থেকেই লিনাক্স দিয়ে কম্পিউটার জীবন শুরু করে পরে জেনেছে যে উইন্ডোজ বা ম্যাক বলতে কিছু আছে সে অবস্যই মূর্ছা যাবে। সব সফটওয়্যার এবং সব ধরনের পিসিতে সমান তালে চলার ক্ষমতা থাকার পরও তাহলে কেনো কম সংখ্যক মানুষ লিনাক্স এর দিকে আগ্রহী?
Tag Archives: উইন্ডোজ
লিনাক্স ও ভাইরাসের সংক্ষিপ্ত জীবনী
অবশেষে উবুন্টুতে স্থায়ী হতে পেরে হাঁফ ছেড়ে বাচলাম। অন্তত এজন্য যে এই অপারেটিং সিস্টেম ইন্সটলের পর পরই “your computer might be at risk” নামক বার্তাটা দেখায় না। বলে না এন্টিভাইরাস ইন্সটলের প্রয়োজনীয়তার কথা। কিন্তু বহুদিনের উইন্ডোজ ব্যাবহারের পর এরকম কথাবার্তা বিশ্বাস করতে মন চাইল না। আসলেই কি লিনাক্সে ভাইরাস হয় না বা নেই?
এই প্রশ্নটার সরাসরি উত্তর হ্যা এবং না দুটোই হতে পারে। সরাসরি উত্তরে যাবার আগে আমরা কম্পিউটার ভাইরাসের আক্রমনের দিকগুলো দেখি। সাধারনত ভাইরাসের আক্রমনের প্রধান শিকার হল আপনার আমার মত সাধারন হোম ইউজার রা। হোম ইউজের জন্য উইন্ডোজ নিঃসন্দেহে লিনাক্সের চাইতে অনেক বেশি জনপ্রিয় এবং বালাই বাহুল্য যে উইন্ডোজ ইউজাররাই ভাইরাস,ট্রোজান বা ম্যালওয়্যারের মূল শিকার। অপরদিকে লিনাক্স ব্যাবহারকারীরা কখনো ভাইরাসের কবলে পড়েছে এমনটা কেউ কি কখনো শুনেছেন? Continue reading