সি কম্পাইলার ও আইডিই ইন্সটল

সি প্রোগ্রামিং শুরু করার পর থেকে বিভিন্ন আই ডি ই ব্যাবহার করেছি। সবার আগে যেটা করেছি সেটি হল টিসি। যদিও অনেক অনেক দিন আগেই এই কম্পিলার ও আইডিই বিলুপ্ত হয়ে গেছে তবুও, কেন যানি না আমাদের বিশ্ববিদ্যালয় এখনও ছাত্রদেরকে এটা ব্যবহার করতে বলে, অবশ্য নতুনদের জন্য খারাপ না। এর কিছুদিন পরে পরিচয় হল মাইক্রোসফট এর ভিস্যুয়াল স্টুডিও এর সাথে তাও ২০০৬ ভার্সন। অনেকদিন কাজ করতে করতে টিসি এর নীল মনিটরের প্রেমে পড়ে গিয়েছিলাম, তাই ভিস্যুয়াল স্টুডিও কেমন যেন অচেনা মনে হচ্ছিল প্রথম দিকে। পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেল।

আরও পরে লিনাক্স ব্যাবহারের দিকে ঝুকলাম এবং অবাক হতে থাকলাম দেখে যে আইডিই এবং কম্পাইলার এর জগথ কত সমৃদ্ধ।এর বেশ কিছুর ইউন্ডোজ ভার্শন ও আছে, বলা চলে সবগুলোর ই আছে। আমি নিজে সবচেয়ে অবাক হয়েছি উইন্ডোজের জন্য জিনি আইডিই দেখে। মাত্র ৮ মেগাবাইটের এই আইডিই তে এইচটিএমএল থেকে শুরু করে সি,সি প্লাস প্লাস,জাভা এমনকি পাইথন পর্যন্ত সব কিছুই লিখা যায়, আবার এই কম্পাইলার কোড অ্যাসিস্ট ও করে। Continue reading